র্যাবের অভিযান
পাবনায় র্যাবের অভিযান: বিদেশি রিভলভার ও গুলিসহ আটক ১
পাবনা সদরের বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার ও দুই রাউন্ড গুলিসহ ফরিদ উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১২। শুক্রবার ভোরে পরিচালিত এই অভিযানে অবৈধ অস্ত্রসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।